• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানে মার্কিন হামলা : বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরিকল্পনা জানালেন ট্রাম্প

বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’

২৪ ঘন্টা / ২৮
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:
দেশের অন্যতম শীর্ষ ও আধুনিক আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে আবারও বসছে জনপ্রিয় ‘সুপার সেল কার বাজার’। সফল আয়োজনের প্রথম দুই সপ্তাহ পেরিয়ে তৃতীয় সপ্তাহে পদার্পণ করা এই জমজমাট হাট শুক্রবার সকাল ১০টা থেকেই ক্রেতা-বিক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
বসুন্ধরা গ্রুপের বিশ্বমানের আধুনিক ভেন্যু আইসিসিবি-তে আয়োজিত এই হাটে নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ি থেকে শুরু করে বিভিন্ন মডেলের মোটরসাইকেল দেখার ও কেনাবেচার সুবিশাল সুযোগ থাকছে।

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস উপহার দেওয়ার লক্ষ্যেই আইসিসিবি-র সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবারই আইসিসিবি-তে নিয়মিতভাবে বসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, বসুন্ধরা আইসিসিবি-সুবিন্যস্ত পরিসর ও উন্নত অবকাঠামোগত সুবিধার কারণে এক ছাদের নিচেই বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এর ফলে সাধারণ গ্রাহকরা সহজেই নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি বা মোটরবাইক তুলনা করে বেছে নিতে পারছেন। পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন ব্যবহৃত যানবাহন বিক্রির জন্য আইসিসিবি এক অনন্য ও বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে রূপ নিয়েছে।

দেশের ক্রমবর্ধমান অটোমোবাইল বাজারের চাহিদা মেটাতে একটি আন্তর্জাতিক মানের ভেন্যুর প্রয়োজন ছিল, যা নিখুঁতভাবে পূরণ করছে বসুন্ধরা গ্রুপের আইসিসিবি। এখানে বিভিন্ন নামী ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান এবং সার্ভিস প্রোভাইডারদের অংশগ্রহণ পুরো আয়োজনটিকে এক আধুনিক অটোমোবাইল হাবে পরিণত করেছে।

উইজার্ড শোবিজের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশাল সমাহারে ভেন্যু পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। আয়োজকদের প্রত্যাশা, আইসিসিবি-র মতো প্রিমিয়াম ভেন্যুর সার্বিক সহযোগিতা ও বিশ্বমানের সুবিধাবলির কারণে এই ‘সুপার সেল কার বাজার’ দ্রুতই দেশের অটোমোবাইল খাতের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য কেনাবেচার কেন্দ্রে পরিণত হবে।


এই ক্যাটেগরির আরও খবর