• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

রোববার বিদ্যুৎ বিভ্রাটের কবলে অর্ধশত এলাকা

২৪ ঘন্টা / ৮
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট নগরীর অর্ধশতাধিক এলাকায় রোববার সকাল ৬টা থেকে টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে নির্ধারিত সময়ে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে পড়তে পারেন এসব এলাকার বাসিন্দারা।বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার।
এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

বিদ্যুৎ বিভ্রাটের কবলে যেসব এলাকা
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাবিপ্রবি এবং বিজিবি সংলগ্ন এলাকা।

এ ছাড়া শাবিপ্রবি এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।


এই ক্যাটেগরির আরও খবর