• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

সরকারি চাকরিজীবীদের পেনশনে আসছে বড় পরিবর্তন

২৪ ঘন্টা / ৩০
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নবম জাতীয় পে স্কেল অনুযায়ী, অবসরে যাওয়া পেনশনভোগী সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পেনশন স্তর (স্ল্যাব) অনুযায়ী পাঁচ ধাপে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।নতুন বেতন স্কেল অনুযায়ী, যাঁরা দীর্ঘদিন আগে অবসরে গেছেন ও যাঁরা তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এ বৃদ্ধির পরিমাণ বেশি।
যারা আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য স্বস্তিদায়ক এই পদক্ষেপে নিট পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই বৃদ্ধির হার সবার জন্য একরকম নয়—কম পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি, আবার তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হয়েছে।মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তে বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।এই অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম পেনশনে বৃদ্ধি হবে ১০০ শতাংশ; ৯,০০১ থেকে ২০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ; ২০,০০১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ; ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।এটি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক—কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা হলে, শতভাগ বৃদ্ধিতে তা হবে ১৮ হাজার টাকা। কারো পেনশন ২০ হাজার টাকা হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে সেটি দাঁড়াবে ৩৫ হাজার টাকায়। ৩০ হাজার টাকা পেনশনভোগীর ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধিতে তা হবে ৪৯ হাজার ৫০০ টাকা, এবং ৪০ হাজার টাকা পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ৬৪ হাজার টাকায়।এর চেয়ে বেশি অর্থাৎ ৪০ হাজার ১ টাকা বা তদূর্ধ্ব পেনশনধারীদের জন্য প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।


এই ক্যাটেগরির আরও খবর