• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন: শিশু হত্যার বিচার দাবি মামুনুল হকের জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বিশ্বে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ডিভি লটারির যোগ্য নয় বাংলাদেশ! দর্শকের ভালোবাসায় সিক্ত ‘জোছনায় ফেরা’ বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরি বিপজ্জনক ও ফ্যাসিবাদী চরিত্র: হাসনাত গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা: প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক ‘চিরকুট’ সিনেমার ‘রঙ্গিলা আসমান’ দিয়ে প্রশংসিত জবি শিক্ষার্থী মেহেদী সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

২৪ ঘন্টা / ২৬
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে জাড. আ ন ম এহছানুল হক মিলন।তীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

তখন তিনি বলেছিলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

নতুন এই উদ্যোগের আওতায় শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।


এই ক্যাটেগরির আরও খবর