• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলন: শিশু হত্যার বিচার দাবি মামুনুল হকের জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বিশ্বে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ডিভি লটারির যোগ্য নয় বাংলাদেশ! দর্শকের ভালোবাসায় সিক্ত ‘জোছনায় ফেরা’ বিরোধী দলের ওপর গোয়েন্দাগিরি বিপজ্জনক ও ফ্যাসিবাদী চরিত্র: হাসনাত গণঅভ্যুত্থানে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি গুলি খাওয়া ব্যক্তি কোন ধর্মের: প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা: প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক ‘চিরকুট’ সিনেমার ‘রঙ্গিলা আসমান’ দিয়ে প্রশংসিত জবি শিক্ষার্থী মেহেদী সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন

প্রিপারেটরিয়ান ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত!!

২৪ ঘন্টা / ৪৩
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আজ বুধবার শিক্ষার্থীদের যুক্তিবোধ, উপস্থাপন দক্ষতা ও সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশের সক্ষমতা বিকাশের লক্ষ্যে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের বালক শাখার কাজী আজহার আলী মিলনায়তনে প্রিপারেটরিয়ান ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (বালক শাখা) দীনেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (বালক শাখা ইংরেজি ভার্সন) খালেদ মোশাররফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিপারেটরি বিতর্ক ক্লাবের মডারেটর মাদল দেব বর্মন।

ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিলো, “এই সংসদ বিশ্বাস করে, সাংস্কৃতিক বা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত শিল্পকর্মের ব্যক্তিগত মালিকানা নিষিদ্ধ করা হবে।”

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও যুক্তিনির্ভর বক্তব্য পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
বিতর্কে বিজয়ী হয় দ্য রেবেল ক্রোস এবং রানার্স আপ হয় হারভেস্ট।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


এই ক্যাটেগরির আরও খবর