• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইউরোপসেরা রেলস্টেশন সুইজারল্যান্ডের জুরিখ এইচবিএফ, পিছিয়ে জার্মানি আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিং মেলা উদ্বোধন সঙ্গীত নিয়ে আরো অনেক দূর যেতে চাই,এএইচআর রাব্বি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে ‘চুরি’ হওয়া লেমুর আম্বানির চিড়িয়াখানায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী বাঁধন

মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

২৪ ঘন্টা / ২০
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের কাছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে।বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, একটি ট্রাক যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায়। এরপর সেখান থেকে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে তা সম্পূর্ণ বের হয়ে যায়।

মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা বলেন, তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক হোটেলের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ ট্রাকটিতে বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক উলটে যাওয়ার ঘটনা ঘটেছিল।


এই ক্যাটেগরির আরও খবর