• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’

২৪ ঘন্টা / ২২
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

​​

(বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাই নৃত্য ও ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট পরিবেশনা)

অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। ​বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন।

​থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড ‘ক্যাফে আমাজন’ (Cafe Amazon) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে

আগামীকাল ৬ই আগস্ট, ২০২৬ ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন।

​উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১:২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের ‘ফ্ল্যাগশিপ স্টোর’-এ অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, PTT সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।

দুপুর ১২:৩০ মিনিটে যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।

​একই দিন উদ্বোধনীর দ্বিতীয় পর্ব ‘বসুন্ধরা সিটি শপিং মল’-এ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।

সর্বসাধারণ ও কফি প্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম।

​সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি (Highlights of the Event):
​ভেন্যু ১: ফ্ল্যাগশিপ স্টোর, বসুন্ধরা আ/এ
​১১:২০ AM: ভিআইপি, সরকারি কর্মকর্তা, দূতাবাস প্রতিনিধি ও মিডিয়া রেজিস্ট্রেশন।
​১২:০০ PM – ১২:২০ PM: সঞ্চালকের স্বাগত বক্তব্য, অতিথি ও বসুন্ধরা গ্রুপ (BG) ম্যানেজমেন্টের বক্তব্য।
​১২:৩০ PM: ফিতা কাটা অনুষ্ঠান (অফিসিয়াল স্টোর উদ্বোধন)।
​১২:৪০ PM – ১২:৪৫ PM: অফিসিয়াল গ্রুপ ফটো সেশন ও কফি অভিজ্ঞতা অর্জন।

​ভেন্যু ২: বসুন্ধরা সিটি শপিং মল
​০৩:০০ PM: সঞ্চালকের সূচনা বক্তব্য ও BCDL DMD সাহেবের স্বাগত বক্তব্য।
​০৩:২৬ PM – ০৩:৫০ PM: ঐতিহ্যবাহী থাই নৃত্য ও বিশেষ ‘মুয়ে থাই’ (Muay Thai) মার্শাল আর্ট পরিবেশনা।
​০৪:০১ PM: কফি বিন অ্যাক্টিভেশন, বেলুন ড্রপ ও OVC প্রদর্শনী।
​০৪:৪৬ PM: তোয়া (TOYA) ও ইগল ড্যান্স ট্রুপের আকর্ষণীয় ফ্ল্যাশ মব।
​০৫:৩১ PM: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেফার (Xefer)-এর একক পরিবেশনা।
​০৬:৪১ PM: ব্র্যান্ড মাসকট ‘জোনজোন’ (ZonZon)-এর বিশেষ ট্রুপিং।
​০৭:১৬ PM: সমাপনী কনসার্ট ও ধন্যবাদ জ্ঞাপন।

​ক্যাফে আমাজন সম্পর্কে:
​২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করা ‘ক্যাফে আমাজন’ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল কফি চেইন। সতেজ কফির স্বাদ ও প্রাকৃতিকভাবে সজ্জিত আউটলেটের জন্য পরিচিত এই ব্র্যান্ডটি বিশ্বজুড়ে হাজার হাজার আউটলেটের মাধ্যমে সেবা দিয়ে আসছে। বসুন্ধরা গ্রুপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বমানের এই কফি অভিজ্ঞতা নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

​মিডিয়া যোগাযোগের বিবরণ (Media Contact):
প্রেস ও পিআর বিভাগ, ক্যাফে আমাজন বাংলাদেশ।
বসুন্ধরা গ্রুপ কর্পোরেট অফিস, বসুন্ধরা আ/এ, ঢাকা।
ইমেইল: media@cafeamazon.bd | ফোন: +880 1712-832044 এবং +880 1938-873428
ওয়েবসাইট: www.cafeamazon.com.bd


এই ক্যাটেগরির আরও খবর