• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ

২৪ ঘন্টা / ২০
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

পটুয়াখালী, ৫ আগস্ট: বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

মাননীয় শিক্ষা উপদেষ্টার সহকারী একান্ত সচিব এবং পবিপ্রবি ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব নাহিদের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনের অংশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সম্মুখভাগ, টিএসসি এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় পবিপ্রবি ছাত্রদলের নেতা আবিদ রনি, রাকিবুল ইসলাম, রাশেদ খান, সজীব চন্দ্র শীল, আদনান মাসরুর, আজিম হাসান দীপু, অমিয় জামান, ফাহিম আহমেদ, রাইয়ান খান, সৈয়দ মাহমুদ নিবির, মহিবুর রহমান মুবিনসহ অন্যান্য নেতাকর্মীরা কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে অংশ নেন।

কর্মসূচি শেষে নেতারা জানান, জুলাই মাসব্যাপী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটেগরির আরও খবর