• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

২৪ ঘন্টা / ৫
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঐতিহাসিক খান্দুরা দরবার শরীফের ঐতিহ্যবাহী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিল উপলক্ষে বিশিষ্ট লেখক ও ইসলামী গবেষক সৈয়দ আহমদ বখত মতিন রচিত চতুর্থ গ্রন্থ ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’-এর শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
​গত ৪ আগস্ট মঙ্গলবার বাদ মাগরিব সৈয়দ হামিদ বখত ডুমন (রহ.)-এর মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এম. এ. হান্নান।
​হাজিরাতুল কুদসিয়া, খান্দুরা দরবার শরীফের সৈয়দ মাসুদ বখত (কায়েদ)-এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশ্ব লালন সঙ্গের পরিচালক, বহু গ্রন্থের লেখক ও সুফি গবেষক আবদেল মান্নান, সৈয়দ সোহেল আব্দাল, সৈয়দ সাজ্জাদ মোরশেদ শুভ, চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ ভুঁইয়া, বিএনপি নেতা নূরে আলম ও যুবদল নেতা মো. জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. হান্নান বইটির লেখক সৈয়দ আহমদ বখত মতিনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তিনি উপস্থিত সবাইকে বইটিতে উল্লেখিত আমল ও দিকনির্দেশনাগুলো দৈনন্দিন জীবনে মেনে চলার আহ্বান জানান। একই সাথে, পরিবারসহ ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনা গমনের কথা উল্লেখ করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
​উল্লেখ্য, লেখক সৈয়দ আহমদ বখতের পূর্বে প্রকাশিত ‘মহাকালের আয়না’, ‘পাকপাঞ্জতন’, ‘চিশতীয়ার কিস্তি’ এবং ‘খানায়ে দাওরা হতে খান্দুরা’ গ্রন্থগুলো পাঠকমহলে ব্যাপক সমাদৃত ও সাড়া জাগিয়েছে। নবপ্রকাশিত ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ গ্রন্থটিও সুফিপ্রেমী ও সাধারণ পাঠকদের আত্মিক খোরাক জোগাতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।
​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতব্যাপী জিকিরে ইমাম হুসাইন (আ.) মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এহসানুল হাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। এছাড়াও খান্দুরা হাবেলীসহ বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ উপস্থিতি থাকবেন। পরে বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটবে।


এই ক্যাটেগরির আরও খবর