• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা নতুন মিডিয়া যুগে অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে বাংলাদেশ ফরওয়ার্ড ও এসপিএফের১০ দফা সুপারিশ জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আ.লীগের নেতৃত্ব দেওয়ার আহ্বান তসলিমা নাসরিনের স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন মানবাধিকারের বুলি, বাস্তবতায় পাকিস্তানের দ্বিচারিতা রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী ৭৯ বছরেও শোয়ার্জনেগারের ফিট থাকার রহস্য ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন মিডিয়া যুগে অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে বাংলাদেশ ফরওয়ার্ড ও এসপিএফের১০ দফা সুপারিশ

২৪ ঘন্টা / ৫
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বর্তমান নতুন সংবাদমাধ্যমের যুগে দ্রুত ছড়িয়ে পড়া অপতথ্য (Misinformation) ও বিদ্বেষমূলক বক্তব্য (Hate Speech) মোকাবিলায় সাংবাদিকদের প্রশিক্ষণ, অনলাইন পোর্টাল নিবন্ধন এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে আটটায় রাজধানীর বনানিতে ‘বাংলাদেশ ফরওয়ার্ড’ (BANGLADESH FORWARD)-এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ তাগিদ দেন। অনুষ্ঠানটিতে Strategic Partner হিসেবে ছিল ‘স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম (SPF) এবং স্পন্সর হিসেবে সহযোগিতায় ছিল ‘
ফিউশন হলিডেজ’ ।

আলোচনা সভায় অংশগ্রহণকারী দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অপতথ্য ও ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধে নিম্নলিখিত ১০টি মূল করণীয় ও সুপারিশ তুলে ধরেন:

১. স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি:প্রান্তিক পর্যায়ে অপতথ্য দ্রুত ছড়ায়। তাই জেলা ও উপজেলা সংবাদকর্মীদের জন্য নিয়মিত ফ্যাক্ট-চেকিং, তথ্য যাচাই ও ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণে সরকার ও গণমাধ্যমকে যৌথ ভূমিকা নিতে হবে।
২. মতাদর্শনির্ভর সংবাদ ও রাজনৈতিক অপপ্রচার নিয়ন্ত্রণ: রাজনৈতিক দল ও বিভিন্ন পেজ থেকে ছড়িয়ে পড়া অপপ্রচার ও সামাজিক বিভাজন বন্ধে স্পষ্ট নীতিমালা ও জবাবদিহিমূলক কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।
৩. অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা:জেলা-উপজেলা পর্যায়ের নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সুনির্দিষ্ট নীতিমালা ও আইনি কাঠামোর মধ্যে আনতে হবে।

৪. সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম যোগ্যতা নির্ধারণ:অপসাংবাদিকতা রোধে পেশাদার সাংবাদিকদের সনদ প্রদান এবং ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে স্বীকৃতির ব্যবস্থা চালু করতে হবে।

৫. তথ্য সরবরাহ সহজীকরণে সরকারি উইং স্থাপন:ভুল তথ্য ও ব্যাখ্যার ঝুঁকি কমাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ‘প্রেস উইং’ বা ‘প্রেস সেল’-এর মাধ্যমে অফিসিয়াল বিবৃতি প্রকাশ নিশ্চিত করতে হবে।

৬. ভুয়া আইডি ও পেজ নিয়ন্ত্রণ: মেটাসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সাথে সরকারের সমন্বয়ের মাধ্যমে পরিচয়ভিত্তিক অ্যাকাউন্ট যাচাইয়ের কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে।

৭. সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গঠন:
সরকার, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের যৌথ অংশগ্রহণে অপতথ্য বিরোধী একটি জাতীয় সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি।

৮. নিরাপদ অনলাইন কমিউনিটি ও ফ্যাক্ট-চেকিং:
ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মগুলোকে সচল রাখার পাশাপাশি এসব প্ল্যাটফর্ম যেন নিজেরা অপপ্রচারের শিকার না হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন।

৯. আইসিটি বিভাগ ও সাইবার ক্রাইম ইউনিটের সক্রিয়তা:সংগঠিতভাবে মিসইনফরমেশন ছড়ানো চক্র ও ভূঁইফোড় পোর্টালের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।

১০. জাতীয় পর্যায়ে ডিজিটাল লিটারেসি: অপতথ্য চিহ্নিতকরণ ও উৎস যাচাইয়ের দক্ষতা বাড়াতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘ডিজিটাল সাক্ষরতা’ প্রোগ্রাম চালু করার পরামর্শ দেওয়া হয়।

সভায় উপস্থিত বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এসব সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদমাধ্যম এবং সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

সভায় উপস্থিত ছিলেন,

Bangladesh Forward এবং
Strategy & Policy Forum এর পক্ষে

  • বাংলাদেশ ফরওয়ার্ডের উপদেষ্টা ফজলে রাব্বি খান।
  • বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি, ও এসপিএফের পরিচালক, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন রচী।
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল হক জনি,
  • বাংলাদেশ ফরওয়ার্ডের ডিরেক্টর ও মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মূর্তজা খান লোদী,
  • ⁠বিএনপি এনালাইসিস সেলের সম্পাদক মো.মিজানুর রহমান সবুজ
  • ⁠বিএনপি মিডিয়া সেলের সাবেক সদস্য মশিউর শাফী,
  • রিপ্লেমাইন্ডের সিইও
    নাজমুল ইসলাম কনক,
  • দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মেহদী ইসলাম,
  • ডেইলি স্টারের জাবি প্রতিনিধি সাকিব আহমেদ,
  • বিডিনিউজ২৪ এর জাবি প্রতিনিধি আরিফুর রহমান সাদি
  • প্রথম আলো এর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মমিন
  • আগামীর সময় এর মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল হোসাইন
    সহ প্রমুখ।

— সমাপ্ত —
মূর্তজা খান লোদী
ডিরেক্টর

বাংলাদেশ ফরওয়ার্ড (BANGLADESH FORWARD)
ইমেইল: murtaza.lodi@gmail.com
ফোন: +8801711504152


এই ক্যাটেগরির আরও খবর