• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ ঘন্টা / ২৪
রবিবার, ২ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একই সঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্য ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী নির্দেশনাটি দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌপথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।এ সময় পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।

গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


এই ক্যাটেগরির আরও খবর