• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি হোক দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০ ঘরে-বাইরে নারীর নিরাপত্তাহীনতা, সমাজ নীরব কেন? আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের প্রকল্প উদ্বোধনী সভা অতিসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত নিদোর্ষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই সনদ হোক ঐকমত্যের ভিত্তি, বিভাজনের হাতিয়ার নয় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বগুড়ায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০

২৪ ঘন্টা / ১
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো অন্তত ৩২ জন।সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)।

পিএমএফ বলেছে, এটি প্রাথমিক হিসাব। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা—এই সাতটি প্রদেশে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।এদিকে হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে, নিজেদের ভূখণ্ডে ড্রোন হামলার জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর