• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি পাইপলাইনের জরুরি সংস্কার, তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার আন নুর একাডেমির নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

২৪ ঘন্টা / ১
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহব্যাপী দেশজুড়ে পরিচালিত অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। খবর গালফ নিউজের।মন্ত্রণালয় আরও জানায়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ।

এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে আটক করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপনে সহায়তা করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী ।

এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য, ৬ হাজার ১১৩ জনকে নিজ দেশে ফেরার ভ্রমণ বুকিং সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


এই ক্যাটেগরির আরও খবর