• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

হজযাত্রীদের বিমান ভাড়া ২৪৮৩০ টাকা কমানো হয়েছে : ধর্মমন্ত্রী

২৪ ঘন্টা / ৫
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে।’

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ‘সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

হজযাত্রীদের ব্যাকঅ্যপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর।

এছাড়া দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর