• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২৪ ঘন্টা / ৩২
সোমবার, ২০ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রিয় দল হেরে যাওয়ায় তার নতুন বিয়ের পরিকল্পনা আপাতত থমকে গেছে।বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারে হতাশ হয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে দেওয়া এক পোস্টে পরীমনি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে’।এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল’’। এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।পোস্টের পরে সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফেসবুকে আরও একটি পোস্ট শেয়ার করেন পরীমনি। সেখানে তিনি লিখেছিলেন, ‘‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে’!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছিলেন।আর্জেন্টিনার হারের পর পরীমনির একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে তার ভক্তদের কৌতূহল, কবে আবার বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।


এই ক্যাটেগরির আরও খবর