• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
মাহবুবা হাকিমের হলফনামায় তথ্যের অসংগতি: ‘তথ্য গোপন নয়, অনাকাঙ্ক্ষিত ভুল বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক ‘সুপার সেল কার বাজার’ ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী অবসরের পর এজাজের প্রতিষ্ঠানে বিপিসির সাবেক কর্মকর্তাদের ভিড় ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ইউপি নির্বাচনের তারিখ ঘিরে নানা আলোচনা অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার অনুসন্ধানে দুদক

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

২৪ ঘন্টা / ২৪
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইরানে ২০২৪ সাল থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি (৫৩) মুক্তি পেয়েছেন। তাকে দেশটি ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে তেহরানের কর্তৃৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কারারির যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী জ্যারেড জেনসার।বৃহস্পতিবার (১৬ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ওই দাবি করেন। ট্রাম্প জানান, কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি এখন নিরাপদে ইরানের বাইরে আছেন। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ইরানের পক্ষ থেকে একটি সদিচ্ছার পদক্ষেপ বলে উল্লেখ করেন।কারারির মুক্তির ঘটনা এমন সময় ঘটল, যখন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা অব্যাহত রেখেছে।

আইনজীবী জ্যারেড জেনসার জানান, যুদ্ধের মধ্যেও কারারির ইরান ত্যাগ করতে পারা একটি ছোট অলৌকিক ঘটনা। তিনি আরও বলেন, গত সপ্তাহে কারারি গুরুতর হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন, যা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়।ট্রাম্প তার মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে জেনসারের ভাষ্য অনুযায়ী, ডেনা কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেছেন।


এই ক্যাটেগরির আরও খবর