• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি পাইপলাইনের জরুরি সংস্কার, তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার আন নুর একাডেমির নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

২৪ ঘন্টা / ১৭
রবিবার, ১২ জুলাই, ২০২৬

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য পাঠানো ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন তিনি।রোববার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে যুবদল সভাপতি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন৷এসময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। তিনি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও অন্যান্য জরুরি সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় যুবদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিচ্ছেন।
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে যুবদল সবসময় জনগণের পাশে থাকবে এবং পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখবে।


এই ক্যাটেগরির আরও খবর