• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি পাইপলাইনের জরুরি সংস্কার, তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার আন নুর একাডেমির নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

২৪ ঘন্টা / ১৬
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলার দোহাজারী অংশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কয়েকটি স্থানে পানি উঠে সড়কটি তলিয়ে গেছে। ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। কোথাও কোথাও ছোট যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাশের খাল ও নিম্নাঞ্চলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে মহাসড়কে উঠে আসে। এতে সড়কের কয়েকটি অংশ পানির নিচে চলে যায়। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আবার সড়কে অনেককে জাল দিয়ে মাছ ধরতেও দেখা যায়।সড়কে চলাচলরত যাত্রীদের অভিযোগ, সড়কে পানি থাকায় বাস ও অন্যান্য যানবাহন নির্ধারিত সময়ের তুলনায় অনেক দেরিতে চলাচল করছে। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে। একই সঙ্গে নিচু এলাকা এবং পাহাড়ঘেঁষা বসতিতে বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর