• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি পাইপলাইনের জরুরি সংস্কার, তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার আন নুর একাডেমির নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

বায়ুদূষণের শীর্ষে দিল্লি-লাহোর, ঢাকা কত ?

২৪ ঘন্টা / ১৫
রবিবার, ৫ জুলাই, ২০২৬

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ ভারতের দিল্লি রয়েছে শীর্ষস্থানে, এরপর পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৩২ নম্বরে।আজ রোববার (৫ জুলাই) সকাল ৮টা ১৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ১৯৯ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। লাহোরের দূষণ স্কোর ১৬৯ এর অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

৩২ নম্বরে থাকা ঢাকার দূষণ স্কোর ৬৫, এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর ফলে শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন : হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসের কার্যকারিতা হ্রাস ও ক্যানসার, হৃদরোগ এবং স্ট্রোকের মতো জটিল রোগ হতে পারে। এছাড়া এটি শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়।


এই ক্যাটেগরির আরও খবর