• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি পাইপলাইনের জরুরি সংস্কার, তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার আন নুর একাডেমির নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

২৪ ঘন্টা / ১৫
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর করা হতে পারে। আর নতুন ভাতা কার্যকর হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। এ ছাড়া বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছুটা কম হতে পারে।অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, শুরুতে বাস্তবায়ন কমিটি নতুন পে-স্কেল তিন ধাপে কার্যকরের প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা কার্যকর করার কথা ছিল। তবে বাস্তব প্রয়োগে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় সেই পরিকল্পনা থেকে সরে আসে কমিটি।সূত্রগুলো বলছে, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন বেতনের ৫০ শতাংশ কার্যকর হলেও প্রকৃত বেতন বৃদ্ধি খুবই কম হবে। এমনকি কিছু ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সরকারি কর্মচারীদের আপত্তির পর বিষয়টি পুনর্বিবেচনা করে এখন দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হবে এবং ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে নতুন ভাতা চালু করা হবে।জানা গেছে, সরকারের আর্থিক সক্ষমতা থাকলে নতুন বেতন কাঠামো একবারেই বাস্তবায়ন করা হতো। তবে বর্তমান পরিস্থিতিতে তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়ন করাকেই বাস্তবসম্মত মনে করা হচ্ছে। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামো নিয়ে প্রতিবেদনও প্রায় চূড়ান্ত। এখন সরকারি প্রজ্ঞাপন জারির অপেক্ষা।


এই ক্যাটেগরির আরও খবর