• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম থেকে স্থানীয় রাজনীতি, নানা অভিযোগে হাসনাত সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মাঠে নেমেই গোল করলেন মেসি, গড়লেন বিশ্ব রেকর্ড জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো ১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের মাদকের ৮০ হাজার মামলা বিচারাধীন, পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ

মাঠে নেমেই গোল করলেন মেসি, গড়লেন বিশ্ব রেকর্ড

২৪ ঘন্টা / ৫
রবিবার, ২৮ জুন, ২০২৬

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। এতেই বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ২০ মিনিটের ব্যবধানে ফ্রি-কিক থেকে এবারের বিশ্বকাপের ৬ নম্বর গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক।

প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে জর্ডানের বক্সে ঢোকা কিংবা শট নেওয়ার চেষ্টায় ছিলেন মেসি। আমের জামুস তাকে থামাতে গিয়ে টেনে ধরেন। এরপর রেফারি ফাউলের বাঁশি বাজালে ২৫ গজ দূরত্বে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।

মানবদেয়ালের পাশে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওটামেন্ডি কৌশলে সরে গেলে মেসি নিচু শটে বল জালে জড়ান।


এই ক্যাটেগরির আরও খবর