• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বিশ্বকাপ থেকে ছিটকে গেল যে দুই দেশ

২৪ ঘন্টা / ৫৯
শনিবার, ২০ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াই যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে নকআউট পর্বের সমীকরণ। এরই মধ্যে টুর্নামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়েছে দুটি দলের। তারা হলো তুরস্ক ও হাইতি।

গ্রুপ ‘ডি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তুরস্ক। টানা দুই ম্যাচে হারায় তাদের পয়েন্ট শূন্যই থেকে যায়। ফলে শেষ ম্যাচে জয় পেলেও পরের পর্বে ওঠার কোনো সুযোগ থাকছে না দলটির।

একই দিনে গ্রুপ ‘সি’-তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয় হাইতি। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ক্যারিবীয় দেশটি। ৩-০ গোলের পরাজয়ে টানা দ্বিতীয় হার দেখার পাশাপাশি বিশ্বকাপ থেকে বিদায়ও নিশ্চিত হয় তাদের।


এই ক্যাটেগরির আরও খবর