• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২৪ ঘন্টা / ৩৭
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্থাপনের দাবি জানিয়েছেন।বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি জানান।সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।”উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ের ভূ-রাজনৈতিক ও নিরাপত্তাজনিত গুরুত্ব বিবেচনায় তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টের নিচে সাধারণ ব্যবহারকারীদের ইতিবাচক মন্তব্য ও সমর্থন চোখে পড়ার মতো।রবিউল ইসলাম পুলক নামে একজন মন্তব্য করেছেন, “গুড আইডিয়া সারজিস। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এর বিকল্প নাই।”

মুনতাসির ই জান্নাত নামে আরেকজন এই দাবির সঙ্গে একমত পোষণ করে লিখেছেন, “দারুণ একটা সিদ্ধান্ত হবে যদি নেওয়া হয়। আমাদের এখানে ক্যান্টনমেন্ট খুবই জরুরি।”ইতিবাচক মনোভাব প্রকাশ করে ইয়াসিন এইচ শিকদার নামের একজন লিখেছেন, “বিরোধিতা না করে সহযোগিতা করে পাশে থেকো, সব হয়ে যাবে ইনশাআল্লাহ।”

মুক্তা খাতুন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “অবশ্যই দরকার।”

সারজিস আলমের এই দাবির পর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্ত এলাকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেখানে নতুন সেনানিবাস স্থাপনের বিষয়টি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর