• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ এআই অবকাঠামো ও ডেটা সেন্টার নির্মাণে হাত মেলালো আদানি ও জেবিল প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

২৪ ঘন্টা / ১
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:

রাজধানীর আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে হামলার ঘটনার পর পুলিশের অভিযানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আদাবর থানার ওসি জাহিদ ও সাব-ইন্সপেক্টর (এসআই) তরুণ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, সকাল সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত বিকাশের দোকানে হামলা চালায়। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
এরপর অভিযানে নামে পুলিশ। অভিযোগ রয়েছে, তুরাগ হাউজিং এলাকার সাঈদ ব্যাপারীর পেট্রোল পাম্পের পেছনের সড়কে সন্দেহভাজনদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওসি জাহিদ ও এসআই তরুণ আহত হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে। কয়েকজন বাসিন্দা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এলাকায় ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় রাজনৈতিক যুবদলের ৩০ নং ওয়ার্ড নেতা ইব্রাহিম হাওলাদার সাংবাদিকদের বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, এলাকায় ছিনতাই ও মাদকসংক্রান্ত কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
স্থানীয়দের একটি অংশ জানান, তারা এলাকায় নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা চান।


এই ক্যাটেগরির আরও খবর