• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংকে এস আলমের সময়ে ৮৫৪২ জনের ‘বিধিবহির্ভূত’ নিয়োগ মগবাজার থেকে শান্তিনগর-বেইলি রোডে বিএনপির অবস্থান ও মিছিল নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি: কাতারের প্রধানমন্ত্রী নারীর গোলাপি বাস,তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার যে নাটক দেখে কাঁদছেন দর্শক, ছয় দিনে কোটির ওপরে ভিউ রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ানস্টপ সার্ভিস মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

২৪ ঘন্টা / ৩৫
শনিবার, ১৩ জুন, ২০২৬

স্বাগতিক হিসেবে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করেই নিজেদের শক্তির জানান দিল যুক্তরাষ্ট্র। গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মার্কিনরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩১ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন।

প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন বালোগুন।মালিক টিলম্যানের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করে যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় মার্কিনরা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাষ্ট্র। তবে ৭৩ মিনিটে হুলিও এনসিসোর পাস থেকে গোল করে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান মৌরিসিও।
এতে কিছুটা আশা জাগলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি।
বরং যোগ করা সময়ের অষ্টম মিনিটে জিওভানি রেইনার গোল যুক্তরাষ্ট্রের জয়কে আরো বড় করে তোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ের ফলে বিশ্বকাপের শুরুতেই গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করল যুক্তরাষ্ট্র।


এই ক্যাটেগরির আরও খবর