• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি: তাপসী পান্নু

২৪ ঘন্টা / ৪১
রবিবার, ৭ জুন, ২০২৬

বলিউডে নারী ও পুরুষ তারকাদের ক্ষেত্রে বয়সভিত্তিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। তার মতে, ইন্ডাস্ট্রিতে এখনও এমন ধারণা প্রচলিত আছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক কিংবা কমেডি ঘরানার সিনেমায় কাস্ট করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায়।ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা কাজ করে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক, কমেডি ঘরানার ছবিতে নিতে চায় না।’তিনি এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, ‘যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয়, তাহলে সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত।’এ প্রসঙ্গে তিনি জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টানেন। বিশেষভাবে তিনি শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেন, ‘বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য।’তাপসীর মতে, ‘সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি।’

তিনি আরও বলেন, ‘৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না।’

তার মতে, এই ধরনের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি, কারণ আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়।

তাপসী পান্নু ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ দশকের শুরু থেকে বলিউডে কাজ করছেন এবং ধীরে ধীরে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পিংক’, ‘বদলা’, ‘থাপ্পড়’, ‘মিশন মঙ্গল’, ‘মারজাবান’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘দুনকি’।বর্তমানে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন। সাম্প্রতিক সময়ে তিনি অনুবাব সিনহার পরিচালনায় ‘অস্সি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে এবং তাকে কেন্দ্র করে সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

তার আসন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে কানিকা ধিল্লনের সঙ্গে ‘গান্ধারী’ নামের একটি নেটফ্লিক্স থ্রিলার, যেখানে তিনি একটি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকটি প্রজেক্ট নিয়েও তিনি কাজ করছেন, যা ২০২৬–২০২৭ সালে পর্যায়ক্রমে মুক্তি পাওয়ার কথা।


এই ক্যাটেগরির আরও খবর