• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

এক মামলায় জামিন পেলেন ডা. দীপু মনি, ৬টিতে রুল

২৪ ঘন্টা / ৬১
বুধবার, ৩ জুন, ২০২৬

রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বাকি ছয় মামলায় তার জামিন কেন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চান দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর গতকাল মঙ্গলবার (২ জুন) শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আজ এই আদেশ দেন হাইকোর্ট।ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর