• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার সমৃদ্ধির স্বার্থে আকর্ষণীয় বিজনেস হাব গঠনের প্রস্তাব শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসায় জবাবদিহি জরুরি পাইপলাইনের জরুরি সংস্কার, তিন দিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার আন নুর একাডেমির নবীন বরণ ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আইসিসিবিতে চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা: দ্বিতীয় দিনেও বিপুল সমাগম

ঈদের দিন বৃষ্টি হতে পারে

২৪ ঘন্টা / ২৩
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এতে ঈদের আনন্দে কিছুট ভাটা পড়তে পারে। এ ছাড়া দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের কারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ঈদের দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। তবে রাজশাহী ও ঢাকার দিকে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। অন্যদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিকেলের দিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে। ২৭ মে রাতে ঢাকায় বৃষ্টি হতে পারে। ঈদের দিন সকালেও বৃষ্টির শঙ্কা আছে।আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, জ্যৈষ্ঠের খরতাপ আর ভ্যাপসা গরম জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেজন্য রাজধানীসহ সারা দেশে শিগগির গরম কমার সম্ভাবনা কম। মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে হঠাৎ বৃষ্টিতে সাময়িক স্বস্তি দিলেও আবারও ভ্যাপসা গরম দেখা দিতে পারে।


এই ক্যাটেগরির আরও খবর