• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্পের স্বল্পমেয়াদি বিজয় দীর্ঘমেয়াদি ব্যর্থতায় রূপ নিচ্ছে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ২৫ লাখ টাকা মোহাম্মদপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে বসিলা থানা হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তান সেনাপ্রধান কেআইবি বরিশাল চাপ্টারের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা মোদি-মেলোনিতে মজেছেন নেটিজেনরা আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই : মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ২৫ লাখ টাকা

২৪ ঘন্টা / ৪
সোমবার, ২৫ মে, ২০২৬

ঈদকে সামনে রেখে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের মানুষ। এতে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ।

গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি যানবাহন চলাচল করেছে সেতু দিয়ে। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকা।সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রোববার (২৪ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।এর মধ্যে পূর্ব টোলপ্লাজা দিয়ে, অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন ব্যবহার করে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। এদিক থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সরকারি ছুটি সোমবার থেকে শুরু হলেও গত শুক্রবার (২২ মে) বিকেল থেকেই সেতুতে যানবাহনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।

সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই ক্যাটেগরির আরও খবর