• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী’ কার্ড চাইলেন আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন বাতিলই থাকছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’ তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী ‎জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্বব্যাপী ধসে পড়ছে ব্যবসা খাত

তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

২৪ ঘন্টা / ১০
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা। তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য (মিসইনফরমেশন) ও বিভ্রান্তিকর তথ্যের (ডিসইনফরমেশন) বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেয়াও সমান গুরুত্বপূর্ণ।আজ রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিকার ফোরামের কোর গ্রুপের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে। তাই তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

শুধু তথ্যের প্রবাহ বাড়ালেই চলবে না মন্তব্য করে মন্ত্রী বলেন, তথ্য অধিকার আইনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশ নিয়ে একটি কার্যকর আইন প্রণয়ন করা হবে।

তিনি বলেন, মোর ইনফরমেশন, মোর ট্রুথ- এজন্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা খুবই জরুরি। এক্ষেত্রে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক চরিত্র কীভাবে রক্ষা করা যায়, সেটিও আমাদের ঠিক করতে হবে।

জহির উদ্দিন স্বপন এ সময় তথ্য অধিকার আইন সংশোধনের লক্ষ্যে উপস্থিত অংশীজনদের কাছ থেকে গঠনমূলক সুপারিশ প্রত্যাশা করেন। পাশাপাশি তথ্যের ‘ফ্যাক্ট চেকিং’ ও ‘স্ক্রিনিং’ প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বস্ত করে বলেন, আইন প্রণয়নের এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনকে যুক্ত করা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

অন্যের মধ্যে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

সভায় বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বাড়ানো এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব তুলে ধরেন।


এই ক্যাটেগরির আরও খবর