• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনলাইন কোর ব্যাংকিং সল্যুশন (CBS) বাস্তবায়নের প্রকল্প উদ্বোধনী সভা অতিসম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত নিদোর্ষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই সনদ হোক ঐকমত্যের ভিত্তি, বিভাজনের হাতিয়ার নয় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বগুড়ায় মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনের উদ্বোধন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে একবার পূর্বাচল, এবার রূপগঞ্জ—ভিটেমাটি হারানোর শঙ্কায় শত শত পরিবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

২৪ ঘন্টা / ৩০
রবিবার, ১৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।


এই ক্যাটেগরির আরও খবর