• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী’ কার্ড চাইলেন আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন বাতিলই থাকছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’ তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী ‎জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্বব্যাপী ধসে পড়ছে ব্যবসা খাত

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ‘জনতার জিয়া’ বই প্রদান

২৪ ঘন্টা / ১১
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ঢাকা, সোমবার (৬ এপ্রিল ২০২৬): রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন দারুসসালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে জনপ্রিয় লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদের লেখা ‘জনতার জিয়া’ বই প্রদান করা হয়েছে। শনিবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
স্কুলের পক্ষ থেকে বইটি গ্রহণ করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। মাহবুব নাহিদের পক্ষ থেকে বই হস্তান্তর করেন ফাহিম মুন্তাছির এবং গোলাম সারওয়ার।
এসময় উপস্থিত ছিলেন দারুসসালাম থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আক্তার হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার জিহাদ, দারুসসালাম থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ভুঁইয়া জিহাদ এবং সাবেক প্রচার সম্পাদক আহসান উল হক রাতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা মোছা: জোবাইদা খাতুন ‘জনতার জিয়া’ বইটি স্কুলের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।
উদ্যোক্তারা জানান, ‘জনতার জিয়া’ বইটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারে।


এই ক্যাটেগরির আরও খবর