• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
​মুসলাহর নতুন গান ‘সাকী’: আধ্যাত্মিকতা ও পারিবারিক ভালোবাসার অনন্য মেলবন্ধন এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

শিশু মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করে সিপিবির আল্টিমেটাম

২৪ ঘন্টা / ৪৩
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সারাদেশে হাম মহামারীতে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় ইউনূস সরকারকে দায়ী করে বিচার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, সময়মতো টিকা সংগ্রহ ও কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “চার শতাধিক শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার করতে হবে। জনগণের স্বাস্থ্য নিয়ে যারা অবহেলা করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ থাকার পরও প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। তার ভাষ্য, “জনগণের জীবন রক্ষার চেয়ে সরকার অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই সময়মতো ইউনিসেফের টিকা সংগ্রহ করা হয়নি।”

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, “এখন শোনা যাচ্ছে, ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে কমিশন পাওয়া যেত না, তাই কেনা হয়নি। এটি অত্যন্ত নিন্দনীয়।”

সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং দ্রুত টিকাদান কার্যক্রম জোরদারের দাবি জানান।

সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী ১৯ মে’র মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়ে অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।


এই ক্যাটেগরির আরও খবর