• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে এবিজি ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন `জিরাইল সোসাইটি’র আত্মপ্রকাশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ

প্রশিক্ষণে চ্যাম্পিয়ন হলো পবিপ্রবির সুইন আহমেদ এর টীম

২৪ ঘন্টা / ৩১
শুক্রবার, ৮ মে, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট আয়োজিত বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ২৮ তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সুইন আহমেদ এর “টিম অন্বেষণ” চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের সকলের পক্ষে অন্যতম সদস্য সুইন আহমেদ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হালাল উদ্দিন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
সফলতা অর্জনের পর সুইন আহমেদ বলেন, “একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি থেকে পুরস্কার গ্রহণের অনুভূতি সত্যিই অন্যরকম। টিম অন্বেষণের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।


এই ক্যাটেগরির আরও খবর