• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় শিগগির ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর ‘চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী’ কার্ড চাইলেন আসিফ মাহমুদ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন বাতিলই থাকছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস’ তরুণ প্রজন্ম বুঝতে চায় না, বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে: শিক্ষামন্ত্রী ‎জ্বালানি সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় নবায়নযোগ্য জ্বালানি জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে বিশ্বব্যাপী ধসে পড়ছে ব্যবসা খাত

শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার খবর সঠিক নয় : প্রেস উইং

২৪ ঘন্টা / ১৭
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ ধরনের সংবাদকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু জায়গায় এ নিয়ে অস্পটতা তৈরি হওয়ায় তিনি সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন।এ বিষয়ে প্রেস উইং নিশ্চিত করেছে, আগামীকাল প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।সাধারণত প্রধানমন্ত্রীর যে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংয়ের মাধ্যমেই জানানো হয়। তাই যে কোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর