• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
​মুসলাহর নতুন গান ‘সাকী’: আধ্যাত্মিকতা ও পারিবারিক ভালোবাসার অনন্য মেলবন্ধন এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

২৪ ঘন্টা / ৫৬
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিবেদক :

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সকল সময় জাতীর হৃদয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম।

রবিবার (১৫ মার্চ) নয়াপল্টনে স্থানীয় রেস্তোরাঁর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

নাজিমউদ্দীন আলম বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং নিখুঁতভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের কাছে কখনো মাথা নত না করে তিনি নিজেকে একজন আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, দেশের প্রথম নারী প্রধান মন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতিক বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপোষহীন।

সংগঠনের সভাপতি, দৈনিক খোলাবাজার সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, রেল নিউজের সম্পাদক মেহেদী হাসান, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি।


এই ক্যাটেগরির আরও খবর