• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য আবারও কঠিন লড়াই, ক্যানসার জয় করে ফিরতে চান সামিয়া বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪ দুপুরের আগেই যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি গার্ড অব অনারের মাধ্যমে আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রনের মধ্যে দুই শতাধিক সংঘর্ষ ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা

২৪ ঘন্টা / ৩৪
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

ঈদের ছুটির আগে জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হয়।রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–সংক্রান্ত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি–৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার (১৪ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি সম্পন্নের জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। পাশাপাশি বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ জমা পড়েছে।


এই ক্যাটেগরির আরও খবর