• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির ইফতার মাহফিল: লাইফ মেম্বারদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

২৪ ঘন্টা / ১৫
শনিবার, ১৪ মার্চ, ২০২৬

অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির ইফতার মাহফিল এবং লাইফ মেম্বার সম্মাননা প্রদান অনুষ্ঠানটি আজ ০৬ মার্চ ২০২৬ তারিখ, শুক্রবার বিকেলে ০৪.০০ ঘটিকায় রাওয়া কম্প্লোক্স ১২ তম তলায় স্কাইপ লাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী জিডিপি, এম পি, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং সাবেক বিমান বাহিনী প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব:) ফখরুল আজম জিডি (প), সাবেক বিমান বাহিনী প্রধান এবং এয়ার কমডোর (অব:) শাহে আলম, জিডিপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এটর্নি জেনারেলের পদমর্যাদায় বিজিবির চিফ প্রসিকিউটর এডভোকেট মোঃ বোরহান উদ্দিন।

প্রতিষ্ঠানের সভাপতি জনাব এম এ বাশার পাটোয়ারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব এস এম সফিউল্লাহ্। সবার ঐকান্তিক সহযোগিতা ও প্রেরণার পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্য কল্যাণ সমিতির পথচলা। উক্ত অনুষ্ঠানে সম্মানিত সকল লাইফ মেম্বারদের জন্য স্মৃতিচিহৃ হিসেবে একটি করে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এরপর দোয়া মোনাজাত ও ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।


এই ক্যাটেগরির আরও খবর