• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য আবারও কঠিন লড়াই, ক্যানসার জয় করে ফিরতে চান সামিয়া বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪ দুপুরের আগেই যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি গার্ড অব অনারের মাধ্যমে আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রনের মধ্যে দুই শতাধিক সংঘর্ষ ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে সম্পর্ক: প্রধানমন্ত্রীকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে

সেই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান

২৪ ঘন্টা / ৩৬
সোমবার, ২ মার্চ, ২০২৬

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই জিসানের ক্যানসার চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবার-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতোপূর্বে তাকে আরও কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে প্রদান করা হয়েছে।
কয়েক দিন আগে জিসানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় ডাক্তারদের পরামর্শে পুনরায় বিভিন্ন টেস্টসহ ওষুধ দেওয়া হয়। সেই চিকিৎসার আর্থিক সহায়তাও প্রদান করছেন তারেক রহমান।

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তার মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।


এই ক্যাটেগরির আরও খবর