• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মলদোভায় বাংলাদেশি শ্রমবাজারে নতুন দিগন্ত: রাষ্ট্রদূতের সরেজমিন পরিদর্শনে উজ্জ্বল সম্ভাবনার বার্তা নতুন মিডিয়া যুগে অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে বাংলাদেশ ফরওয়ার্ড ও এসপিএফের১০ দফা সুপারিশ জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আ.লীগের নেতৃত্ব দেওয়ার আহ্বান তসলিমা নাসরিনের স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা আলভীর জামিন মানবাধিকারের বুলি, বাস্তবতায় পাকিস্তানের দ্বিচারিতা রাজনৈতিক মতপার্থক্যের সমাধান হোক সাংবিধানিক কাঠামোতে বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী ৭৯ বছরেও শোয়ার্জনেগারের ফিট থাকার রহস্য ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুপুর পর্যন্ত ভোটের হার ২৩ দশমিক ৭৫ শতাংশ

২৪ ঘন্টা / ৩৪
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৫ আসনের ১২৭টি কেন্দ্রে আজ দুপুর ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩০৮ জন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ঢাকা ১৫ আসনের ১২৭ কেন্দ্রে সব মিলিয়ে সাড়ে ৪ ঘণ্টায় ২৩ দশমিক ৭৫ শতাংশ ভোট পড়েছে।

ওমর ফারুক বলেন, ‎ঢাকা -১৫ আসনের অন্যতম বড় কেন্দ্র মিরপুর ১০ নম্বর এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৬ হাজার ১৪৪ ভোট পড়েছে। যা মোট ভোটারের ২৬ শতাংশ। এই দশ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৩৭৭জন। তবে তাৎক্ষণিকভাবে তিনি অন্য কেন্দ্রের আলাদা আলাদা কাস্টিং ভোটের সংখ্যা জানাতে পারেননি।ঢাকা–১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন।

আটজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন শফিকুল ইসলাম খান (ধানের শীষ), ডা. শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), সামসুল হক (লাঙল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।


এই ক্যাটেগরির আরও খবর