• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ

২৪ ঘন্টা / ২৮
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম ২ আসনে সরোয়ার আলম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেন জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসির আপিল বিভাগ। এর ফলে প্রার্থিতা বহাল থাকে বিএনপির প্রার্থীর।

এছাড়া চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন অভিযোগটি করেছিলেন। দুই পক্ষের আইনজীবীর দীর্ঘ সময় যুক্তি-তর্ক শেষে তার প্রার্থিতাও বহাল রাখে আপিল বিভাগ।


এই ক্যাটেগরির আরও খবর