• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

২৪ ঘন্টা / ৪৪
মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরাই সমাজে সবচেয়ে বেশি উদার ও দায়িত্বশীল হতে হবে। নিজেদের আচরণ, কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রাজনীতির বাইরে থাকা সৎ ও দেশপ্রেমিক মানুষরাও দেশ গড়ার কাজে এগিয়ে আসেন। রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশ ও মানুষের সেবা করা। সেই সেবার রাজনীতির মাধ্যমেই আমরা আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই।

হাবিবুর রশিদ হাবিব ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ তোমরা যে উদ্যোগ নিয়েছো, তা আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষাঙ্গনের উন্নয়নে কাজ করার একটি বাস্তব উদাহরণ। ভালো কাজের সঙ্গে আমরা সবসময় আছি এবং থাকব।

তিনি বলেন, খিলগাঁও মডেল কলেজের সঙ্গে তার ব্যক্তিগত ও আবেগী সম্পর্ক রয়েছে। এই কলেজ একসময় এই এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। আমি নিজেও এখানে বহুবার এসেছি ছাত্রজীবনে। এই কলেজের উন্নয়ন মানেই আমাদের এলাকার উন্নয়ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন।

আগামী দিনে কলেজটির শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা চাই এই কলেজ এমন একটি শিক্ষাকেন্দ্রে পরিণত হোক, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা হবে। দেশ-বিদেশের মানুষ এই কলেজকে চিনবে।

তিনি আরও বলেন, আমাদের পথচলা হবে কর্মের মাধ্যমে। জয়-পরাজয় বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মানুষের জন্য কাজ করা। আমরা সবসময় এই কলেজের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

তিনি ছাত্রদলের প্রয়াত নেতা নুরুজ্জামান জনিকে স্মরণ করেন। তিনি বলেন, নুরুজ্জামান জনির আত্মত্যাগ আমাদের জন্য এক অনন্ত প্রেরণা। তার স্মৃতিকে ধারণ করে দেশসেবার মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, আমাদের মূল স্লোগান হচ্ছে- ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’। এই আদর্শকে বুকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।


এই ক্যাটেগরির আরও খবর