• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রক্ত ঝরালে বদলা নেওয়া হবে : ছাত্রদল সভাপতি জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল ঢাকা–রংপুর ৪ লেন প্রকল্পেপলাশবাড়ীতে জমি অধিগ্রহণে এক জমি দুইবার বিক্রি, এসি ল্যান্ড তাপাদারসহ সিন্ডিকেটের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ সেই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন তারেক রহমান মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ল তেলের দাম, শেয়ারবাজারে ধস অগ্নিঝরা মার্চ শুরু খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় : আইনমন্ত্রী আসাদুজ্জামান ব্যবসায়ীকে গভর্নর করায় উদ্বেগ গোলাম পরওয়ারের

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

২৪ ঘন্টা / ৪৩
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা পৌঁছে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে শোকবার্তা তুলে দেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

এদিকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বুধবার দুপুর ২টায় বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি সংকটময় অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এবং ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


এই ক্যাটেগরির আরও খবর