• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিং মেলা উদ্বোধন সঙ্গীত নিয়ে আরো অনেক দূর যেতে চাই,এএইচআর রাব্বি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে ‘চুরি’ হওয়া লেমুর আম্বানির চিড়িয়াখানায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী বাঁধন আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

২৫ ডিসেম্বর বিমানবন্দরগামী যাত্রীদের জন্য নির্দেশনা

২৪ ঘন্টা / ৭১
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

২৫ ডিসেম্বর যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট সড়ক) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল সম্মানিত যাত্রীদের ওই তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এ সময় তারেক জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় ভিড় করবেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।


এই ক্যাটেগরির আরও খবর