• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শুভশ্রীর জন্মদিনে উপস্থিত না থেকেও কেন আলোচনায় ছিলেন দেব ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে যে ৫ পরিবর্তন আসতে পারে খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক পডকাস্টে একবার গেলেই তিন মাস তা দেখা লাগে: শবনম ফারিয়া বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলা, চুরি ৬৩০ কোটি ডলারের সম্পদ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

তিন দাবিতে সরকারকে আলটিমেটাম ডাকসুর

২৪ ঘন্টা / ৮১
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একটি প্রতিনিধি দল।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সেখানে এই দলটি তিন দফা দাবি উত্থাপন করে।

দাবিগুলো হলো-

১. ওসমান হাদির ওপর হামলাকারী, হামলার পরিকল্পনাকারী ও হামলায় সহযোগিতাকারী সব সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব অঙ্গ সংস্থাকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে ও গাফিলতির বিচার করতে হবে।

২. ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ কমিটি গঠনপূর্বক আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

৩. খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।


এই ক্যাটেগরির আরও খবর