• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
আইসিসিবিতে বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিং মেলা উদ্বোধন সঙ্গীত নিয়ে আরো অনেক দূর যেতে চাই,এএইচআর রাব্বি নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে ‘চুরি’ হওয়া লেমুর আম্বানির চিড়িয়াখানায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী বাঁধন আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

শীতে কাবু ঠাকুরগাঁও, হাসপাতালে রোগীর চাপ

২৪ ঘন্টা / ৬৬
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বেড়েই চলছে। গত কয়েকদিন ধরে এই জেলায় কম তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে এই জনপদের জীবনযাত্রা। আজ শনিবার এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর চাপ স্বাভাবিকের চেয়ে দ্রুত বেড়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ্জামান জুয়েল বলেন, ‘গত তিন-চার দিনে হঠাৎ করেই সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে।’দিনমজুর মোখলেস আলী বলেন, ‘আমরা তো রোজগারের জন্য ভোরেই বের হই।কিন্তু গত দুই দিন ভোরের বাতাস এমন ঠাণ্ডা যে হাত-পা অবশ হয়ে আসে। কাজ করতে কষ্ট হয়, শরীরও ভালো থাকে না।’
মোটরসাইকেলচালক রবিউল ইসলাম বলেন, ‘সকালে রাস্তা দেখা যায় না, পুরো সাদা কুয়াশা। বাইক চালাতে খুব ভয় লাগে।

কয়েকবার পিছলে পড়ে যেতে যেতে বেঁচেছি।’
রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা ফারজানা সুলতানা বলেন, ‘গত কয়েকদিন ধরে কমতে শুরু করেছে ঠাকুরগাঁও জেলার তাপমাত্রা। আজ সকালে ঠাকুরগাঁও জেলার তাপমাত্রা নির্ধারণ করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।’


এই ক্যাটেগরির আরও খবর