• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংকে এস আলমের সময়ে ৮৫৪২ জনের ‘বিধিবহির্ভূত’ নিয়োগ মগবাজার থেকে শান্তিনগর-বেইলি রোডে বিএনপির অবস্থান ও মিছিল নিরাপত্তা ইস্যুতে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি: কাতারের প্রধানমন্ত্রী নারীর গোলাপি বাস,তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার যে নাটক দেখে কাঁদছেন দর্শক, ছয় দিনে কোটির ওপরে ভিউ রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ানস্টপ সার্ভিস মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমরাহ করলেন মক্কা বিএনপির নেতাকর্মীরা

২৪ ঘন্টা / ১০৯
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন মক্কা প্রাদেশিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে মক্কার কাবা ঘরে পবিত্র ওমরাহ পালন করেন তারা।

পবিত্র ওমরাহ পালনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাহার, মক্কা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, মোহাম্মদ কাইয়ুম, আহসান আহমেদ, আবদুল করিম, ফরিদুল আলম, বদরুল হায়দার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইসহাক, তছলিম, ফয়েজ সরকার, সাইদুর রহমান সোহাগ, মাওলানা মহিবুউল্লাহ ভূইয়া, বেলাল ভুঁইয়া, মোহাম্মদ বেলায়েত হোসেন, ইকবাল হোসাইন ও জাহাঙ্গীর আলম।

ওমরাহ পালন শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘ জীবন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মক্কা বিএনপির, জেদ্দা মহানগর ও তায়েফ বিএনপির অন্যান্য নেতাও উপস্থিত ছিলেন।


এই ক্যাটেগরির আরও খবর