• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন `জিরাইল সোসাইটি’র আত্মপ্রকাশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

২৪ ঘন্টা / ৮৪
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিশ্রুতি দিয়ে জনগণের টাকা তছরুপ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজারে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

সাইদ আহমেদ আসলাম বলেন, এ এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং নদীভাঙন পরিস্থিতির বেহাল অবস্থা দীর্ঘদিনের অবহেলার ফল। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মিয়া নুরুদ্দিন অপু ও শফিকুর রহমান কিরনকে সঙ্গে নিয়ে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে তিনি সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেন।

গণসংযোগে সাইদ আহমেদ আসলাম বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন গতি আনবে এবং ভোটারদের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করবে।


এই ক্যাটেগরির আরও খবর