• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে বহিরাগতদের হট্টগোল: সাবেক কর্মকর্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: রাজপথ থেকে অ্যালগরিদমের রাজনীতি বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাইকফি চেইন ‘ক্যাফে আমাজন’ ম্যানচেস্টারে শিশু নির্যাতনের অভিযোগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর রাজনৈতিক প্রত্যাবর্তন ২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ছুবে ভারত: রাজ্যসভায় নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন জুলাইয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার মুক্তিযুদ্ধমন্ত্রীর এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন গ্রেপ্তার গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

‘আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে’

২৪ ঘন্টা / ৭৫
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে অর্ধেকের বেশি মামলার জট কমবে। তিনি বলেছেন, এক তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে কমবে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে।

তিনি বলেন, সংস্কার করতে হবে বাস্তবসম্মত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কি না, তাও চিন্তা করতে হবে।

রাতারাতি সংস্কার করা সম্ভব নয় উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সংস্কার মানে আইনের পরিবর্তন। সংস্কার রাতারাতি করা সম্ভব না, বরং এটি ধাপে ধাপে করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।


এই ক্যাটেগরির আরও খবর