• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রান্তিক মানুষের মুখে হাসি: নতুন স্বপ্নের সারথি তারেক রহমান অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা এসএসসির ফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা পদোন্নতিতেও গুরুতর অনিয়মের অভিযোগ রূপালি ব্যাংকে ব্যাপক ঋণ জালিয়াতি ১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম? ইউনূস সরকারের রেখে যাওয়া ‘অবসাদ’ ও আমলাতান্ত্রিক দেওয়াল: বাজেট বাস্তবায়নে মূল বাধা ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি এর এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান পলাশ

২৪ ঘন্টা / ৬৮
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছেন রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ। ‘এক্সিলেন্স ইন মিডিয়া লিডারশিপ’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার লাভ করেন। গতকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম ও চ্যানেল আই এর জেনারেল ম্যানেজার রাজু আলীমসহ অতিথিরা।

হাবিবুর রহমান পলাশ রূপায়ণ গ্রুপের হেড অব মিডিয়ার পাশাপাশি দৈনিক দেশ রূপান্তর, এশিয়ান টেলিভিশন ও দেশ রেডিওর মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়া বিভিন্ন টক শো উপস্থাপনার পাশাপাশি গণমাধ্যমে নানা অঙ্গনে কাজ করছেন। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতিও হাবিবুর রহমান পলাশ।


এই ক্যাটেগরির আরও খবর